৬ দিনের পাঠদান শেষ করতে হবে পাঁচ দিনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ২০:০৫আপডেট : ২২ আগস্ট ২০২২, ২০:০৫

সপ্তাহের ছয়দিনের দিনে পাঠদানের যে কাজ সম্পন্ন হতো তা পাঁচ দিনেই সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া আপাতত বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন হচ্ছে না বলেও জানান তিনি।

সপ্তাহে দুদিন ছুটির সরকারি সিদ্ধান্তের পর সোমবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি’র জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এমনিতেই আগামী শিক্ষাবর্ষ থেকে সপ্তাহে দুইদিন ছুটি থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করার পরিকল্পনা আমাদের ছিলই। আমরা দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছি। সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার বন্ধ থাকবে। কেউ কেউ বলেছিলেন বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ রাখা যায় কিনা। কিন্তু আজকাল অনেক বাবা-মা কর্মজীবী। তাদের ছুটির সঙ্গে সমন্বয় রেখে তাদের বিবেচনা করে শুক্র ও শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

সকল চাকরিজীবী সপ্তাহে পাঁচদিন কাজ করে। শুধু শিক্ষকরা ছয়দিন কাজ করে। কাজেই সেই শিক্ষকরাও যদি পাঁচদিন কাজ করে তাহলে অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করতে পারবে।

চলমান বিদ্যুৎ সংকট এই ছুটি কাজে দেবে কিনা চাইলে শিক্ষামন্ত্রী বলেন, তা তো কিছুটা কাজে দেবেই। ঢাকা শহরে যে পরিমাণ যানবাহন চলে, তার একটা বিরাট সংখ্যক যানবাহন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্র করে।

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তন হবে না বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, অনেক বাবা মা বাচ্চাদের স্কুলে দিয়ে অফিসে যান। পরিবর্তন করতে পারলে ভালো হতো। খুব বেশি অসুবিধা হলে দেখবো,  আপাতত সময় যেটা আছে তাই থাকবে।

এছাড়া ছয় দিনে যে পাঠদান হতো পাঁচ দিনের মধ্যে সে পাঠদান সম্পন্ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম