বিশ্ববিদ্যালয়গুলোকে র‌্যাংকিংয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ২১:১৮আপডেট : ২২ আগস্ট ২০২২, ২১:১৮

বিশ্ব-ব্যবস্থার বাইরে না থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে র‌্যাংকিংয়ে গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আরও প্রো-অ্যাক্টিভ হতে হবে। অনেকেই বলেন র‌্যাংকিং দিয়ে  কিছু হবে না। বিশ্ব-ব্যবস্থায় থাকার দরকার আছে। কারণ আপনি বিশ্ব-ব্যবস্থার বাইরে না। আপনি যদি বিশ্ব-ব্যবস্থার বাইরে না হন তাহলে বিশ্ব-ব্যবস্থায় উচ্চশিক্ষার মান নির্ণয়ের ব্যবস্থা থেকে থাকে তাহলে সে ব্যবস্থার বাইরে নিজেকে রাখতে পারবেন না। সেই ব্যবস্থার অংশ হিসেবে থাকতে হবে। আপনি হয় তো সেই ব্যবস্থার পেছনে থাকতে পারেন, আপনার চেষ্টা হতে হবে আপনি সামনে কীভাবে যাবেন।

তিনি বলেন, র‌্যাংকিংয়ের জন্য যে ফ্যাক্টগুলো কাজ করে সেই বিষয়ে একটু মনোযোগ দিয়ে  কিছু বিনিয়োগ করতে হবে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে বিনিয়োগ করছে। গবেষণায় অনেক কাজ করতে হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম