শুধু পোশাকে নয় দৃষ্টিভঙ্গির শালীনতাও দরকার: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২২, ১৮:৪০আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৮:৪০

শুধু নারীর পেশাকে নয়, দৃষ্টিভঙ্গিতেও শালীনতা দরকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সম্প্রতি নারীর পোশাক নিয়ে শালীনতার প্রশ্ন তোলার পরিপেক্ষিতে এ মন্তব্য করেন তিনি। বুধবার (৩১ আগস্ট) ঢাকা কলেজ আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, বার বার প্রশ্ন তোলা হয় আমি বাঙালি না মুসলমান? এ প্রশ্নের মীমাংসা তো আগেই হয়ে গেছে। আমি বাঙালিও, মুসলমানও। কিংবা আমি বাঙালি আমি খ্রিস্টান, আমি বাঙালি আমি হিন্দু,  আমি বাঙালি আমি বৌদ্ধ। আমার ধর্ম আমার জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক কিছু নয়। তারপরও বার বার কেন এই প্রশ্নগুলো টেনে আনা হয়? আমার সংস্কৃতিকে কেন ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়? আমাদের স্মৃতি কেন মুছে ফেলার চেষ্টা করা হয়? নানানভাবে শালীনতার প্রশ্ন তোলা হয়, শালীনতা কী শুধু নারীর পোশাকে সীমাবদ্ধ? শালীনতা শুধু পোশাকে নয়, আচার-আচরণ, কথা-কাজ, দৃষ্টিভঙ্গি, চিন্তার মধ্যে শালীনতা দরকার। যা প্রত্যেকটি মানুষের জন্য প্রযোজ্য।

মন্ত্রী বলেন, যারা প্রশ্ন তোলেন তারা জাতিকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন তোলেন। আমদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে প্রশ্ন তোলেন। শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, এই ভূখণ্ডে অনেক ধরনের, ভাষার মানুষ এসেছে। অনেক সংস্কৃতির মানুষ এসেছে। সবাইকে নিয়ে আমরা একটা শান্তি ও সম্প্রীতির সমাজ তৈরি করেছি। আমরা সেই ঐতিহ্য কেন ভুলে যাবো?

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক