৪৩তম বিসিএস পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৫-৭ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:০০

৪৩তম বিসিএসের পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ৭ সেপ্টেম্বর। আগামী ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরীক্ষার পরীক্ষাসূচি, হল, আসন ব্যবস্থা ও নির্দেশনায় এসব তথ্য জানিয়েছে।

এর আগে ৪৩তম বিসিএসের আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৪ জুলাই শেষ হয়।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী।

প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ২১ হাজার ৬৫০ প্রার্থী। পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২০ জানুয়ারি। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস: কারাগারে পিএসসি কর্মকর্তা কৌশিক দেবনাথ
৪৪তম বিসিএসে ২৭ প্রার্থীর নন-ক্যাডার নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
আটার রুটি নয়, এবার নাশতায় বানান নরম তুলতুলে সুজির রুটি
আটার রুটি নয়, এবার নাশতায় বানান নরম তুলতুলে সুজির রুটি
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল