‘চার দেয়ালে বন্দি শিশুর স্বাভাবিক বিকাশ হতে পারে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ২০:৫১

শুধু বই, খাতা, কলম দিয়ে চার দেয়ালের মাঝে বন্দি রাখলে একটি শিশু পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। রবিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাকির হোসেন বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি  দরকার সহশিক্ষা কার্যক্রম প্রয়োজন। এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শিশুদের জীবন থেকে শৈশব কেড়ে নেওয়া হচ্ছে। শৈশবের নির্মল আনন্দ বঞ্চিত হয়ে যারা বেড়ে উঠছে তাদের স্বাভাবিক বিকাশ হচ্ছে না। এ জন্য বর্তমান সরকার যে শিক্ষানীতি বাস্তবায়ন করছে সেখানে স্কুল ভীতির পরিবর্তে শিশুদের জন্য প্রীতির পরিবেশ সৃষ্টি করবে। বইয়ের বোঝায় শিশু ক্লান্ত হয়ে পড়বে না, পড়তে পড়তে শিশু ঘুমিয়ে পড়বে না। বিদ্যালয় হবে শিশুর আনন্দের রঙিন ফুল।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, অধিদফতরের পরিচালক মনীষ চাকমা প্রমুখ। পরে প্রতিমন্ত্রী বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। দেশের ৮টি বিভাগ থেকে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীরা অংশ নেয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম