‘কুকুরে কামড় দিলে সম্ভ্রম যায় না, ধর্ষিত হলে যাবে কেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ২২:০৬আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২২:২৪

‘কুকুরে কামড় দিলে সম্ভ্রম যায় না, তাহলে ধর্ষিত হলে সম্ভ্রম চলে যাবে কেন’, প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১০ অক্টোবর) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ  প্রশ্ন তোলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নারীর অবস্থা, অবস্থান, পড়াশোনা, তার অধিকার, পোশাকের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, সম্পত্তির অধিকার, ধর্ষণ নিয়েও কথা আছে। যতক্ষণ পর্যন্ত সমাজ মনে করবে—ধর্ষণ হলে সম্ভ্রমহানি ঘটে, ততক্ষণ পর্যন্ত ধর্ষণ চলতে থাকবে। এটা একটা হাতিয়ার হিসেবে কেউ না কেউ ব্যবহার করবে। যুদ্ধে ব্যবহার করবে, স্বাভাবিক জায়গায় ব্যবহার করবে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ব্যবহার করবে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের ক্ষেত্রে ব্যবহার করবে।’

দীপু মনি বলেন, ‘কুকুর কামড় দিলে সম্ভ্রম যায় না, কিন্তু ধর্ষিত হলে সম্ভ্রম যায়। নিশ্চয় সম্ভ্রম নারীর কোনও বিশেষ অঙ্গে থাকে না। অতএব, ধর্ষণের সঙ্গে সম্ভ্রমের কোনও সম্পর্ক থাকা উচিত নয়। যারা মহান মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের শিকার হয়েছিলেন, আমি কখনও মনে করি না তাদের সম্ভ্রমহানি হয়েছিল। তাদের একদল পশু নির্যাতন করেছিল। তাদের যদি কুকুরে কামড় দিতো, তাহলে নিশ্চয় আমরা বলতাম না সম্ভ্রমহানি হয়েছিল। তাদের পিতা ও সমাজ পরিত্যাগ করেছিল। একজন পিতা মুজিব তাদের মেয়ের মতো করে টেনে নিয়েছিলেন। সমাজে পুনর্বাসনের চেষ্টা করেছিলেন। তাকে যখন হত্যা করা হয়েছে—আবার সেই নারীদের পুরো সমাজ ও রাষ্ট্র তাদের ফেলে দিয়েছিল। এখনও প্রতিদিন যেসব ঘটনা ঘটছে, প্রতিদিন ঘটতে থাকবে, যতক্ষণ আমরা মনে করবো—ধর্ষিত হলে তার সম্ভ্রম চলে যায়। কোনও নারীর সারাটি জীবন ধ্বংস করার জন্য একটা কিছু করলাম। সমাজও তা-ই মনে করছে, মেয়েটিও তা-ই মনে করছে। এই জায়গা থেকে আমাদের বেরুতে হবে।’

নারীর অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আমাদের শরীরে অসুস্থতা দেখা দিলে দৌড়ে চিকিৎসকের কাছে যাই। কিন্তু মানসিক সমস্যা আছে, তোলপাড় চলছে। কিন্তু কেউ স্বীকারই করবেন না। যারা জানেন তারাও স্বীকার করলেও রেমিডি চাইবার ব্যবস্থা করবে না। নারীরা, মাঝ বয়সী মানুষেরা, সমাজের বড় একটা অংশ মানসিক বৈকল্যে ভোগেন। কিন্তু এটাকে কেউ স্বীকার করতে রাজি নন। আমার বাচ্চা পড়তে পারছে না, ডিভাইসে আসক্ত হয়ে যাচ্ছে। কিন্তু বাচ্চাটিকে একজন মানসিক চিকিৎসকের কাছে, থেরাপিস্টের কাছে নিয়ে যাচ্ছি না কেন? তাহলে আমার মান-ইজ্জত থাকবে না। লোকে বলবে—মানসিক চিকিৎসকের কাছে গেছো কেন, থেরাপিস্টের কাছে গেছো কেন? আমার ছেলে, আমার মেয়ে কী পাগল, এরকম নানান কথা। আমরা মানসিক দোটানার মধ্যে থাকি, কিন্তু বাস্তবতাকে স্বীকার করতে চাই না। ’

নতুন শিক্ষাক্রম ভালোভাবে বাস্তবায়ন হলে বড় পরিবর্তন আসবে 

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন এই শিক্ষাক্রম যদি পুরোপুরি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, সেটার চেষ্টা আমাদের থাকবে। তাহলে আমি বিশ্বাস করি—আগামী পাঁচ বছর পর থেকে একটু পরিবর্তন দেখতে শুরু করবো। ১০ বছর পর বড় পরিবর্তন দেখতে পাবো। এই পরিবর্তন রাতারাতি হয় না, সময় লাগে। যদি খুব ভালোভাবে করতে পারি, তাহলে আগামী বছর থেকে যে শিক্ষার্থীরা শিখতে শুরু করবে, তাদের মধ্য দিয়ে পরিবারে চিন্তাগুলো চলে যাবে, চর্চাগুলো চলে যাবে। তার মধ্য দিয়ে আমরা একটা বড় পরিবর্তন আশা করতে পারি।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম