ইইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে দেলোয়ার হোসেন মজুমদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২২, ১৭:৫৭আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৭:৫৭

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শর্ত সাপেক্ষে নিজ বেতন ও বেতনক্রমে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব প্রদান করে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ) প্রদান করা হলো।

উল্লেখ্য, প্রধান প্রকৌশলী শাহ নাইমুল কাদের অবসরে যাবেন ১৫ অক্টোবর। অনিয়মসহ নানা বিতর্কে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে এই প্রকৌশলীর বিরুদ্ধে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম