২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সফটওয়্যারে যেসব প্রতিষ্ঠানের নাম প্রদর্শিত হচ্ছে না সেসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, যেসব ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়) আবেদন ফরম পূরণ ইতোমধ্যে শুরু হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানের তথ্য সফটওয়্যারে সঠিকভাবে আপলোড না করার কারণে ওই সব প্রতিষ্ঠানের নাম প্রদর্শিত হচ্ছে না। এক্ষেত্রে যে সব প্রতিষ্ঠানের নাম সফটওয়্যারে প্রদর্শিত হচ্ছে না তাদের নির্দিষ্ট লিংকে (http://103.230.106.206:8182/gsa2023/) প্রবেশ করে ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত পুনরায় সঠিকভাবে তথ্য আপলোড করে সাবমিট করার জন্য অনুরোধ করা হলো।









