মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালক ওএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২২, ১৯:০৬আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৯:৩০

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষকদের অপসারণের দাবির পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন এবং সহকারী পরিচালক সহকারী অধ্যাপক আবু রেজা আজাদকে পদ থেকে সরিয়ে  বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বুধবার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করে আদেশ জারি করে।

আদেশে ইতিহাসের অধ্যাপক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেনের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়। একই আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাহকারী অধ্যাপক আবু রেজা আজাদের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়।

আদেশে বলা হয়,  আগামী ৬ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। ওইদিন বিকালের মধ্যে অবমুক্ত না হলে ওইদিনই অবমুক্ত হিসেবে গণ্য হবেন। 

ওএসডি শিক্ষা ক্যাডারের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, এমপিও দুর্নীতি ও উচ্চতর স্কেল প্রদানে দুর্নীতি ছাড়াও বিভিন্ন অভিযোগে রাজশাহী অঞ্চলের শিক্ষকরা গত ৮ নভেম্বর রাজশাহী শহরে সমাবেশ করেন। ওই সমাবেশ থেকে এই দুই কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতেরর গত ৬ এপ্রিলের আদেশে সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসের বিরুদ্ধে শিক্ষক-কর্চারীদের এমপিও, পদোন্নতি ও উচ্চতর স্কেল পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অসদাচরণের তদন্ত শুরু করে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর। তদন্তের পর শিক্ষা মন্ত্রণালয় বুধবার (৩০ নভেম্বর) এই দুই কর্মকর্তাকে ওএসডি করে।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম