মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হলেন অধ্যাপক ড. বিশ্বজিৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২২, ১৬:৫২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৬:৫২

জাতীয় মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ।

২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইনের বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি আগামী তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।

কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে অধ্যাপক বিশ্বজিৎ চন্দ কমিশনের সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের জন্য কমিশন নির্ধারিত হারে সম্মানী ও ভাতা পাবেন।

জাতীয় মানবাধিকার কমিশনে অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ দেওয়ায় অধ্যাপক বিশ্বজিৎ চন্দ দেশে মানবাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন ও কমিশনকে গঠনমূলক পরামর্শ দেবেন বলে জানান। 

অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বর্তমানে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ এবং ক্রস বর্ডার হায়ার এডুকেশন শাখার দায়িত্বে আছেন। 

উল্লেখ্য, ইউজিসিতে ২০২০ সালে প্রেষণে যোগদানের আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য ছিলেন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম