প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তিতে বদলি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ১৬:৩৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৬:৩৭

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব ধরনের শিক্ষকের সংযুক্তি বদলি বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অফিস আদেশে জানানো হয়, সংযুক্তিতে থাকা শিক্ষকদের ১৫ ডিসেম্বরের মধ্যে মূল কর্মস্থলে যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীনের গত ৮ ডিসেম্বর সই করা আদেশটি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জারি করা হয়। 

এতে আরও বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ভারসম্যহীনতা কমানো, বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রয়োজনীয়তার নিরিখে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের স্বার্থে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর (তিন পার্বত্য জেলা ছাড়া) সব ধরনের শিক্ষকের সংযুক্তি আদেশ বাতিল করা হলো।’

অফিস আদেশে শিক্ষকদের যোগদানের তথ্যসহ প্রতিবেদন মহাপরিচালকের দফতরে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে পাঠাতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম