বেসরকারি মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তির ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ১৭:০৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৭:০৯

২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে জানানো হয়,দেশব্যাপী ২০২৩ শিক্ষাবর্ষে মহানগরী ও জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম. হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের চাহিদা মোতাবেক দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভর্তির অনলাইন -ভিত্তিক ডিজিটাল লটারির মাধ্যমে ফল প্রকাশের জন্য একটি ডায়নামিক সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়। এর মাধ্যমে মন্ত্রণালয় ভর্তি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ায় ভর্তির জন্য ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের পাঠানো চাহিদা মোতাবেক ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে। ওই প্রক্রিয়ায় সর্বমোট ৩ হাজার ৩৯২ প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি ও ২ হাজার ৮৫২টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রক্রিয়ায় মোট ১ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন করা হয়েছে হয়েছে।

ভর্তি সংক্রান্ত ফলাফল

পদ্ধতি-১

যেকোনও টেলিটক মোবাইল নম্বর থেকে GSA RESULT USERID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস  করতে হবে। ফিরতি মেসেজে  ফল পাওয়া যাবে।

পদ্ধতি-২ অনলাইনে https://gsa.teletalk.com.bd ফল পেতে ব্রাউজ করতে হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম