গুচ্ছ ভর্তির সংকট দ্রুত সমাধানের আহ্বান ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ১৮:১৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৮:১৩

চলতি শিক্ষাবর্ষে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ ভিত্তিতে ভর্তি প্রক্রিয়ায় চলমান সংকট দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তি কার্যক্রম প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থী-বান্ধব করার পরামর্শ দেন তিনি।

বুধবার (২৮ ডিসেম্বর) ইউজিসিতে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘নলেজ ডমিনেটস দ্য পিরিয়ড অব ফোরআইআর অ্যান্ড আইওটি বিজনেস অ্যাপ্লিকেশন’ শীর্ষক কর্মশালায় এ আহ্বান জানানো হয়।  ইউজিসি’র ইনোভেশন উইং দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনাকাঙ্ক্ষিত সংকট তৈরি হয়েছে। দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এই সংকটের কার্যকর সমাধান বের করতে হবে। ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীবান্ধব বিষয়গুলো অন্তর্ভুক্ত করে এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করা গেলে চলমান সংকট সমাধান করা সম্ভব।

শিক্ষার্থীরা যেন অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হয় সেজন্য দ্রুততম সময়ের মধ্যে পুরো ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিটিকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন অধ্যাপক মুহাম্মদ আলমগীর। গুচ্ছ ভর্তি পরীক্ষার মতো একটি ভালো আয়োজন যেন প্রশ্নের মুখে না পড়ে সেদিকে উপাচার্যদের সচেষ্ট থাকারও পরামর্শ দেন তিনি।

কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ আক্তার হোসেন। ইউজিসি’র ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট মো. রবিউল ইসলাম কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় কমিশনের ৩২ জন উপ-পরিচালক ও সমমান কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম