আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ২১:০৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২১:০৮

ঢাকায় আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলা অনুষ্ঠিত হয়েছে। ১২টি মার্কিন বিশ্ববিদ্যালয় ওই মেলায় অংশ নেয়। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা সাড়ে তিন হাজারেরও বেশি আগ্রহীরা অংশ নিয়েছেন। ঢাকার ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের এডুকেশনইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে এডপ্রোগ্রামস সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই মেলার আয়োজন করে।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত হাস জানিয়েছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৩তম।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্র বরাবরের মতো শীর্ষ গন্তব্যের দেশ ছিল। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে। ২০১১-২০১২ শিক্ষাবর্ষে যেখানে আমেরিকাতে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থী ছিল ৩,৩১৪ জন সেটা বেড়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জন হয়েছে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম