মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ২৭ পরীক্ষার্থী ৩, তবু কেউ পাস করেনি

এস এম আববাস
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৫০

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ি বিএল সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ২৭ জন। প্রতি মাসেই এই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পেছনে সরকারি অর্থ খরচ হয় ৬ লাখ ৫ হাজার টাকা। ২০২২ সালের দাখিল পরীক্ষায় মোট ৩ পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করেনি। আর নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা শিকারপুর রশিদীয়া দাখিল মাদ্রাসার মোট শিক্ষক-কর্মচারী ১৯ জন। মাদ্রাসাটির শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে সরকারি অংশের বেতনভাতা নেন ৩ লাখ ৫০ হাজার টাকা। এই মাদ্রাসারও মোট ৩ পরীক্ষার্থীর একজনও পাস করেনি।

শুধু এই দুটি মাদ্রাসা নয়, দেশের এমন আরও ৯টি মাদ্রাসার কোনও পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় পাস করেনি। অথচ এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর চেয়ে পরীক্ষার্থী ছিল খুবই কম। তবুও এমন ফলাফলের কারণ জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালায় ‘কাম্য শিক্ষার্থী’ ও ‘কাম্য ফলাফল’ না থাকলে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও সাময়িকভাবে স্থগিত রাখার বিধান রয়েছে। শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সে কারণে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক হলে, কাঙ্ক্ষিত ফলাফল করার সুযোগ থাকলে আপাতত ছাড় পেতে পারে। তাছাড়া এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও সাময়িকভাবে বা স্থায়ীভাবে বন্ধ করা হবে। আমরা এমন প্রতিষ্ঠান চাই না, যেসব প্রতিষ্ঠানের ছাত্রের চেয়ে শিক্ষক-কর্মচারী তিনগুণ। অথচ একজনও পাস করে না।’

২০১৮ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও নীতিমালায় এমপিও পাওয়ার শর্তে দাখিল মাদ্রাসায় (প্রথম থেকে দশম শেণি পর্যন্ত) কাম্য শিক্ষার্থী থাকতে হবে শহরের জন্য ৩০০ এবং মফস্বলের জন্য ২৫০ জন। আর শুধু বালিকা দাখিল মাদ্রাসা হলে ২৫০ জন। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ৬০ শতাংশ।

নীতিমালা অনুসারে, এবতেদায়িসহ দাখিল মাদ্রাসায় সর্বোচ্চ ২৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৯ জনই শিক্ষক, আর আট জন কর্মচারী। ২০১২ সালের দাখিল স্তরে শূন্য পাস করা মাদ্রাসাগুলোর পরীক্ষার্থীর চেয়ে ৫ থেকে ৬ গুণ বেশি শিক্ষক। অথচ কেউ পাস করেনি।

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক জাকির হোসেন বলেন, পর পর তিন বছর কাঙ্ক্ষিত শিক্ষার্থী ও কাঙ্ক্ষিত ফলাফল থাকলে এমপিও পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে পর পর তিন বছর কাঙ্ক্ষিত শিক্ষার্থী ও কাঙ্ক্ষিত ফলাফল না থাকলে শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

২০২২ সালের দাখিল পরীক্ষায় শূন্য পাস করা ১১টি মাদ্রাসার প্রধানকে সোমবার (৬ ফেব্রুয়ারি) কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। নোটিশে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে সাময়িক বা স্থায়ীভাবে শিক্ষক-কর্মচারীদের সরকারি অংশের বেতন-ভাতা স্থগিত বা বন্ধ করার কথা বলা হয়েছে।  

১১ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও বেতন-ভাতার চিত্র

দাখিল পরীক্ষায় কোনও শিক্ষার্থী পাস না করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দক্ষিণ দাশপাড়া আব্দুল গণি বালিকা দাখিল মাদ্রাসা। এখানকার ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। এই মাদ্রাসার মোট ১৭ জন শিক্ষক-কর্মচারীকে প্রতিমাসে সরকার বেতন-ভাতা দেয় তিন লাখ তিন হাজার।

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আলজি বালিকা দাখিল মাদ্রাসার মোট ১০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাস করেনি। এই মাদ্রাসার ৩০ জন শিক্ষক-কর্মচারী প্রতি মাসে সরকারি বেতন-ভাতা নেন ৩ লাখ ২০ হাজার টাকা।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা ফাজিল মাদ্রাসার মোট ১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনও পাস করেনি। এই মাদ্রাসার মোট ৩০ জন শিক্ষক-কর্মচারী প্রতিমাসে সরকারি বেতন-ভাতা নেন ৬ লাখ ৬২ হাজার।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাধীন তাফালবাড়িয়া হোসেনিয়া সিনিয়র আলিম মাদ্রাসার মোট ৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাস করেনি। এই মাদ্রাসার মোট ২১ জন শিক্ষক-কর্মচারী প্রতিমাসে সরকারি বেতন-ভাতা নেন ৪ লাখ ২৩ হাজার টাকা।

ঝালকাঠির রাজাপুর উপজেলাধীন তারাবুনিয়া আমেনা খাতুন দাখিল মাদ্রাসার মোট ১১ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। এই মাদ্রাসার মোট ১৬ জন শিক্ষক-কর্মচারী প্রতিমাসে সরকারি বেতন-ভাতা নেন ২ লাখ ৬৮ হাজার টাকা।

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলাধীন কর্নিবাড়ি বিএল সিনিয়র ফাজিল মাদ্রাসার মোট ৩ জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি। এই মাদ্রাসার মোট ২৭ জন শিক্ষক-কর্মচারী প্রতি মাসে সরকারি বেতন-ভাতা নেন ৬ লাখ ৫ হজার।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাংশী খন্দকার নুরুন্নাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার ১১ জন শিক্ষার্থীর কেউ পাস করেনি। এই মাদ্রাসার মোট ১৫ জন শিক্ষক-কর্মচারী প্রতি মাসে সরকারি বেতন-ভাতা নেন ২ লাখ ৫৩ হাজার টাকা।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ইসলামপুর মুজিপাড়া দারুল দাখিল মাদ্রাসার মোট ১০ জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি। মাদ্রাসাটির মোট ১৪ জন শিক্ষক-কর্মচারী প্রতি মাসে সরকারি বেতন-ভাতা নেন ২ লাখ ৮ হাজার টাকা।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিকাপুর দাখিল মাদ্রাসার মোট ১২ জন শিক্ষার্থীর কেউ পরীক্ষায় পাস করেনি। মাদ্রাসাটির ১৮ জন শিক্ষক-কর্মচারী প্রতি মাসে সরকারি বেতন-ভাতা নেন ২ লাখ ৯৮ হাজার টাকা।

পাবনার সাথিয়া উপজেলাধীন ধোপাদহ আউলিয়া হজেরিন দাখিল মাদ্রাসার মোট ৮ জন পরীক্ষা দিয়ে কেউ পাস করেনি। মাদ্রাসাটির ১৫ জন শিক্ষক-কর্মচারী প্রতি মাসে সরকারি বেতন-ভাতা নেন ২ লাখ ৯৩ হাজার টাকা।

নাটোরের গুরুদাসপুর উপজেলাধীন মশিন্দা শিকারপুর রশিদীয়া দাখিল মাদ্রাসার মোট ৩ জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি। মাদ্রাসাটির মোট ১৯ জন শিক্ষক-কর্মচারী প্রতি মাসে সরকারি বেতন-ভাতা নেন ৩ লাখ ৫০ হাজার টাকা।

/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম