গুচ্ছের আবেদন শুরু ১৮ এপ্রিল, পরীক্ষা ২০ মে 

জবি প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৩, ২১:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২১:৫৪

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল থেকে। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ৩০ এপ্রিল পর্যন্ত। আবেদন মানবিক বিভাগের ২০ মে, বিজ্ঞান বিভাগের ২৭ মে এবং ৩ জুন ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (১৬ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গুচ্ছের সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিগত বছরের মতো এবারও ২২টি বিশ্ববিদ্যালয়ই গুচ্ছ পদ্ধতিতে থাকছে। সোমবার গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ করা হবে। ১৮ এপ্রিল দুপুর ১২টা থেকে থেকে শুরু হবে ভর্তির আবেদন, যা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। ভর্তি পদ্ধতি, আবেদন যোগ্যতা সবকিছুই আগের মতো থাকছে।’

তিনি আরও বলেন, ৮ জুনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আমরা দ্রুতই কেন্দ্রীয় মেধাক্রম প্রস্তুত করবো। সমন্বিত ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। তিন রাউন্ডের মধ্যেই শেষ হবে ভর্তি কার্যক্রম।

/ইউএস/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান