জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল

জবি প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ১৩:৪৪আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৩:৪৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে শূন্য আসন পূরণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় থাকা এ, বি, সি এবং ডি ইউনিটের বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামীকাল বুধবারের (২২ এপ্রিল) মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট jnuadmission.com -এ নিজ নিজ প্যানেলে লগইন করে অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে। একই দিন সকাল ৮টা থেকে বেলা ৩টার মধ্যে সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

ভর্তি ফিসের পরিমাণ

বিজ্ঞান এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ: ১২,৬৩০/- টাকা (ব্যবহারিক ফিসহ)।

বিজনেস স্টাডিজ অনুষদ: ১০,৬৩০/- টাকা।

কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটসমূহ: ১০,৬৩০/- টাকা।

যেসব কাগজপত্র জমা দিতে হবে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র (মার্কশিট), ভর্তি পরীক্ষার পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্র, অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ২৩ এপ্রিল পরবর্তী তালিকা প্রকাশ করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এবিএম/
সম্পর্কিত
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
সর্বশেষ খবর
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
স্পাইসজেটের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসাররা কত বেতন পান
স্পাইসজেটের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসাররা কত বেতন পান
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন 
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন 
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন