শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৩, ১৭:০৯আপডেট : ২৪ মে ২০২৩, ১৭:০৯

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বুধবার (২৪ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমানের সই করা পত্রে জানানো হয়েছে, পুরস্কার হিসেবে তিনি একটি ক্রেস্ট, সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।

শাহ রেজওয়ান হায়াত এর আগে বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য শাহ রেজওয়ান হায়াতের বাড়ি রংপুরের পিরগাছায়।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের