জাতীয় প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার থেকে শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ১৭:৩৬আপডেট : ০২ জুন ২০২৩, ১৭:৩৬

‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৩’ বিতরণের লক্ষ্যে জাতীয় পর্যায়ের শিক্ষার্থীকেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা আগামীকাল শনিবার (৩ জুন) থেকে শুরু হচ্ছে।

শুক্রবার (২ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শনিবার (৩ জুন) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং পরদিন রবিবার (৪ জুন) ঢাকা পিটিআইতে সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হবে।

এ আয়োজনের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের উদ্যোগে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী যাথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকার সঙ্গে ক্রেস্ট ও সনদপত্র পাবে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান