পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে ইউজিসির পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৩, ১৬:৫৬আপডেট : ১২ জুন ২০২৩, ১৬:৫৬

বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ গতি-প্রকৃতিকে প্রভাবিত করতে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (১২ জুন) ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের সম্ভাবনা ও শঙ্কা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ পরামর্শ দেওয়া হয়। ইউজিসির ইনোভেশন উইং কমিশনের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ গতি-প্রকৃতিকে প্রভাবিত করবে। তাই কালক্ষেপণ না করে বৈশ্বিক পরিমণ্ডলের সঙ্গে সমন্বয় করে আমাদের উচ্চশিক্ষা পাঠ্যক্রমেও কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে যুক্ত করা যায় সে বিষয়ে পরামর্শ দিতে দেশের শিক্ষাবিদদের এগিয়ে আসতে হবে।’

অধ্যাপক আলমগীর বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের কারণে সবকিছু দ্রুত বদলে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে উচ্চশিক্ষাকে যুগোপযোগী করা না গেলে আমরা এ ক্ষেত্রে পিছিয়ে পড়বো। আমাদের উচ্চশিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রম ঢেলে সাজানোর কাজটি দ্রুত শুরু করতে হবে।’

অধ্যাপক আলমগীর আরও বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরে আমাদের চিন্তা করতে হবে উচ্চশিক্ষায় চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, মালয়েশিয়া কোথায় পৌঁছেছে। আমরা কেন উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের পর্যায়ে পৌঁছাতে পারিনি সে বিষয়টি পর্যালোচনা করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আরও মনোনিবেশ করতে হবে, তা না হলে আমরা সত্যিই বিপজ্জনকভাবে পিছিয়ে যাবো।’ 

পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান ও কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন।

অনুষ্ঠানে ড. ফেরদৌস জামান বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব ইন্টারনেট অব থিংস (আওটি), কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এর প্রভাবে উন্নত বিশ্বে দক্ষ জনবলের চাহিদা বৃদ্ধি পাবে। আমাদের রেমিট্যান্স যোদ্ধারা দেশের জন্য যেন বোঝা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

ড. শামসুল আরেফিন বলেন, ‘আধুনিক প্রযুক্তি আমাদের এমপ্লোবিলিটিকে যেন ঝুঁকির মধ্যে না ফেলে সেজন্য নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের চ্যালেঞ্জ গ্রহণ করে এর সুফল ভোগ করতে হবে।’

ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন ফোকাল পয়েন্ট রবিউল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমান।

কর্মশালায় ইউজিসির ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম