উচ্চশিক্ষা ও গবেষণায় শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে: ইউজিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১৬:২৩আপডেট : ২০ জুন ২০২৩, ১৬:২৩

উচ্চশিক্ষা ও গবেষণায় দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (২০ জুন) প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে ইউজিসি’র ‘নলেজ শেয়ারিং’ ও প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনকালে এ আহ্বান জানানো হয়।

ইউজিসি’র ২০২২-২০২৩ অর্থবছরে ই-গভর্ন্যান্স অ্যান্ড ইনোভেশন ও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী, শুদ্ধাচার কাজে উদ্বুদ্ধকরণ ও দুর্নীতি প্রতিরোধে দেশের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিদর্শনের আওতায় সম্প্রতি এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বলেন, ‘দেশে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত করা এবং বিশ্ব র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের বিকল্প নেই। এক্ষেত্রে প্রাণ-আরএফএল  গ্রুপসহ প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানকে তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসা উচিত।’ 

দেশের প্রয়োজনের নিরিখে এসব কোম্পানিকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণায় অর্থায়ন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ফেরদৌস জামান আরও বলেন, ‘দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৪৪ লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছে। দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো এসব শিক্ষার্থীর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে পারে। এর মাধ্যমে তারা কর্মসংস্থানে প্রবেশের আগে শিল্প প্রতিষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবে।’

অনুষ্ঠানে ইউজিসি পরিচালক ড. জাফর আহমেদ জাহাঙ্গীর, অতিরিক্ত পরিচালক জিয়াউর রহমান ও শাহীন সিরাজসহ ২৭ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার উইং কমাণ্ডার (অব) মো. সিদ্দিকুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপক (জনসংযোগ) মাকসুদ জোয়ার্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল  গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপের কোলাবোরেশন রয়েছে। এই সহযোগিতামূলক সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে ইউজিসি’র সঙ্গে আগামীতে কাজ করা হবে।’

 

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক