শুদ্ধাচার পুরস্কার পেলেন অধ্যাপক নেহাল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুন ২০২৩, ১৭:৪৬আপডেট : ২৬ জুন ২০২৩, ১৭:৪৬

২০২১-২০২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পেলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

সোমবার (২৬ জুন) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খানসহ সশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দফতর বা সংস্থা প্রধান হিসেবে অধ্যাপক নেহাল আহমেদ এ পুরস্কার পেলেন।

এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গ্রেড-২ থেকে ৯ পর্যন্ত কর্মকর্তাদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন— বাজেট শাখার উপসচিব মো. নূর-ই-আলম, গ্রেড-১০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত কর্মচারীদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন অনুবিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ রুবায়েত হোসাইন এবং গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন অফিস সহায়ক আকলিমা খাতুন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম