কর্মকর্তা-কর্মচারীদের সেবার মান বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ০৩:২৩আপডেট : ২৭ জুন ২০২৩, ০৩:২৩

শিক্ষা মন্ত্রণালয়ের দফতর-সংস্থা ও প্রতিষ্ঠান পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম-শৃঙ্খলা মেনে সঠিকভাবে দায়িত্ব পালন করে সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৩টি দফতর-সংস্থার সঙ্গে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই এবং শুদ্ধাচার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। 

সোমবার (২৬ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান।  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ অনুষ্ঠানে দফতর ও সংস্থাগুলোর প্রধান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘সকল পর্যায়ে নিয়ম-শৃঙ্খলার মধ্যে আসা এবং আগামী বছরটা আমরা কী করবো, কী অর্জন করতে চাই, কতটুকু অর্জন করতে চাই সেগুলো নিয়ে আমরা ভাবছি, ভাববো। সেই পরিকল্পনা করতে হবে। আমাদের নির্বাচনি ইস্তেহার ও বিভিন্ন পরিকল্পনা আছে— তার আলোকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করি। সেই লক্ষ্যপূরণে আপনাদের দক্ষতা প্রয়োগ করে কাজ করেন।  এবার যারা পিছিয়ে আছেন আগামীতে তারাও ভালো করবেন আশা করি। শুদ্ধাচার চর্চায় সকলেই মনোযোগী হবো— সেই প্রত্যয় যেন ব্যক্ত করি।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম