আইইএলটিএস পরীক্ষার্থীদের সুবিধায় নতুন সেবা চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ০১:৫৭ আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০১:৫৭

পরীক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিল সম্প্রতি ‘আইইএলটিএস রেডি: প্রিমিয়াম’ নামে একটি নতুন সেবার সূচনা করেছে। রবিবার (১৬ জুলাই) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিটিশ কাউন্সিল থেকে আইইএলটিএস পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে উদ্ভাবনী সহায়তা হিসেবে এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে লন্ডন-ভিত্তিক নেতৃস্থানীয় ডিজিটাল শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান ‌‘জিইএল’ এই প্ল্যাটফর্মটি তৈরিতে সহযোগিতা করেছে।

নতুন এই প্ল্যাটফর্মে থাকছে ৪০টি আইইএলটিএস মক টেস্ট, আগে রেকর্ড করে রাখা ক্লাস ও ইংরেজিভাষী আইইএলটিএস বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ সহযোগিতা। এতে টাইমড ও আনটাইমড দুই ফরম্যাটের অনুশীলন পরীক্ষার মাধ্যমেই আইইএলটিএসের যথাযথ প্রস্তুতি নিতে পারবেন ব্যবহারকারীরা। পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় অনুশীলনীগুলোর সব উত্তরের ব্যাখ্যাও থাকবে সেখানে। প্রয়োজনীয় স্কোর অর্জন করতে পরীক্ষকরা যেমন চান, ‘আইইএলটিএস রেডি: প্রিমিয়ামে’র মাধ্যমে ঠিক সে রকম মডেল উত্তরসহ ইংরেজিতে লেখা অনুশীলন করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

ইংরেজি পড়া ও শোনার সময় প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে মন্তব্য পাবেন তারা, কোথায় উন্নতি করতে হবে তা চিহ্নিত করার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে তাদের। যথার্থভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীরা পরিচিতিমূলক ভিডিও দেখার সুযোগ পাবেন।

ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএসে নিবন্ধন করার সময় থেকে শুরু করে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত পরীক্ষার্থীরা ‘আইইএলটিএস রেডি: প্রিমিয়ামে’ বিনামূল্যে অবাধ প্রবেশাধিকার পাবেন।

ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএসের ডিরেক্টর অ্যান্ড্রু ম্যাকেঞ্জি বলেন, ‘আমরা বিদেশে পড়াশোনা, কাজ করা বা বসবাসের লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে আইইএলটিএস পরীক্ষার্থীদের সব রকম সহযোগিতা করতে চাই। স্বপ্নপূরণের ক্ষেত্রে তাদের পুরোপুরি প্রস্তুত করে তুলতে ও সর্বোচ্চ সুযোগ তৈরি করতে ‘আইইএলটিএস রেডি: প্রিমিয়াম’ নিয়ে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
চট্টগ্রাম কলেজের এত সুনাম কেন?
পাবনা কলেজ কীভাবে হলো এডওয়ার্ড, দেশ স্বাধীনের আগেই সরকারি
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
সর্বশেষ খবর
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন