উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: ইউজিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৩, ১৬:৩৫আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৬:৩৭

বাংলাদেশের শিক্ষা ও গবেষণা এগিয়ে নিতে আঞ্চলিক সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ উপলক্ষে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রমে টেকসই সহযোগিতার আহ্বান জানান ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

ইউজিসির সংবাদ বিজ্ঞপ্ততিতে জানানো হয়, ‘অতীত সংরক্ষণ, ভবিষ্যতের জন্য সুযোগ নিশ্চিত করা: ডিজিটাল শিক্ষার সঙ্গে সমন্বয়’ শীর্ষক প্যানেল আলোচনায় অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ আহ্বান জানান।

নেদারল্যান্ডস-ভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ ভারতে এই সভার আয়োজন করে। জয়পুরে ‘ইন্ডিয়ানা প্যালেসে’ তিন দিনব্যাপী ‘বেটার টুগেদার ফোরাম’ এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আলমগীর বলেন, ‘উচ্চশিক্ষা ও গবেষণায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে নিজেদের মধ্যে সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন এবং উন্নয়ন কর্মকাণ্ডের মডেল বিনিময় খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘নেতৃস্থানীয় বৈজ্ঞানিক প্রকাশক হিসেবে এলসেভিয়ারকে বাংলাদেশের মতো উদীয়মান দেশগুলোকে সহজে ই-রিসোর্স ব্যবহারে সহযোগিতা করতে হবে। দেশের গবেষকরা যেন মানসম্পন্ন ই-বুক এবং জার্নালে অর্থপূর্ণভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে পারে, সেদিকে নজর দিতে হবে। বিশ্বব্যাপী হালনাগাদ ও মানসম্পন্ন গবেষণা ফলাফলে প্রবেশের সুযোগ ছাড়া গুণগত গবেষণা সম্পন্ন সম্ভব নয়।’

অধ্যাপক আলমগীর বলেন, ‘উদীয়মান দেশ হিসেবে বাংলাদেশের ইউজিসি মানসম্পন্ন গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে গবেষণা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।’

এলসেভিয়ারের এশিয়া প্যাসিফিক রিসার্চ সলিউশন্সের ভাইস-প্রেসিডেন্ট সৌরভ শর্মা বলেন, ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‌্যাংকিংয়ে ভালো অবস্থান অর্জনে অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

অনুষ্ঠানে এলসেভিয়ারের গ্লোবাল লাইব্রেরি রিলেশন্সের ভাইস-প্রেসিডেন্ট গুয়েন ইভান্স মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। ফোরামে বাংলাদেশসহ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের ডিন ও লাইব্রেরিয়ানসহ ৫০ জন রিসোর্স পারসন অংশগ্রহণ করেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম