বছরে তিন সেমিস্টার পরিচালনায় সম্মত সব বেসরকারি বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৩, ০১:৪৮আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৫:৫৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিন সেমিস্টার পরিচালনায় সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। তবে যেসব বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার পরিচালিত হচ্ছে সেসব বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরিচালানার বিষয়ে সমাধানে আসতে কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আনিস আহমেদ।

অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন তার প্রস্তাবে বলেন, দুই সেমিস্টার বা তিন সেমিস্টার কোনটি চালাতে চান? এ বিষয়ে সবাইকে একমত প্রকাশ করতে হবে। সবাই তিন সেমিস্টার চালানোর পক্ষে মতামত দেন। সর্বসম্মতভাবে এক বছরে তিনটি সেমিস্টার চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আইন সংশোধন করে ইউজিসির সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে সরকার ও ইউজিসিকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মতবিনিময় সভায় বলা হয়, দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রায় দুই তৃতীয়াংশ। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে ইউজিসিতে প্রতিনিধিত্ব করার সুযোগ নেই। যার কারণে অনেক সমস্যার সমাধান করা সম্ভব হয় না।

এতে সিদ্ধান্ত হয় সদস্য সংখ্যা বাড়াতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমিশনের সদস্য করার বিষয়ে সরকারের কাছে দাবি তুলে ধরা হবে। ইতোমধ্যে অ্যাক্রিডিটেশন কাউন্সিলে খণ্ডকালীন সদস্য রয়েছে। অথচ ইউজিসিতে তা নেই। সে কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো তুলে ধরা সম্ভব হয় না।

সহসভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী ও অধ্যাপক শফিক সিদ্দীক, সংগঠনের যুগ্ম মহাসচিব ইশতিয়াক আবেদীন, কোষাধ্যক্ষ কে বি এম মঈন উদ্দিন চিশতী, কার্যকরী সদস্য পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, কার্যকরী সদস্য সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বক্তব্য রাখেন।

এছাড়া নর্থসাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউল্যাব ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভিার্সিটি, এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটি, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশের ৭০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও সদস্যরা অনুষ্ঠানে তাদের মতামত তুলে ধরেন।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান বাস্তবায়নে কমিটি  
পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
জাল টাকায় স্বর্ণ কিনতে গিয়ে গ্রেফতার রুবেল দুই দিনের রিমান্ডে
জাল টাকায় স্বর্ণ কিনতে গিয়ে গ্রেফতার রুবেল দুই দিনের রিমান্ডে
ফিফার নিষেধাজ্ঞা কাটাতে সময় মিললো আরও চার দিন
ফিফার নিষেধাজ্ঞা কাটাতে সময় মিললো আরও চার দিন
মৃত সন্তানকে কেন বয়ে বেড়ায় মা ডলফিন
মৃত সন্তানকে কেন বয়ে বেড়ায় মা ডলফিন
মেসির ভবিষ্যৎ নিয়ে যে ইঙ্গিত দিলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি
মেসির ভবিষ্যৎ নিয়ে যে ইঙ্গিত দিলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?