১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট ওয়েবসাইট তৈরির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ১৯:৪৩আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৯:৪৩

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে (স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ) স্মার্ট ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২০ আগস্ট) অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত অফিসে আদেশে এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ নির্দেশনা দেওয়া হয়। 

এর আগে ১১ জুলাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি স্তরের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের স্মার্ট ওয়েবসাইট তৈরির নির্দেশনা দিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত বাস্তবায়নে রবিবার (২০ আগস্ট) অফিস আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ মধ্যে কিছু সংখ্যক প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নেই। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকলেও হালনাগাদ নেই। প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য (রুটিন, পাঠ্যসূচি, বিবিধ নোটিশ ইত্যাদি), এমপিও ও জাতীয়করণের তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে), প্রতিষ্ঠানের ফোন/মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, প্রতিষ্ঠান প্রধানসহ সব শিক্ষক-কর্মচারীর তথ্য, ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে।

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ওয়েবসাইট তৈরি/ হালনাগাদ করা এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েব ঠিকানা মাউশি অধিদফতরের ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (ইএমআইএস) ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) মডিউলে (www.emis.gov.bd) দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম