পানি পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙালেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩০

শিক্ষকদের অনশন ভাঙাচ্ছেন এরশাদ পানি পান করিয়ে আন্দোলনরত নন-এমপিওভুক্ত শিক্ষকদের অনশন ভাঙিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এ সময় তিনি অনশনরত শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দিয়েছেন।

গত ২২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন সৃষ্ট পদে নিয়োগের দাবিতে নন-এমপিওভুক্ত বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে অনশন পালন করছিলেন তারা।

শুক্রবার দুপুরে তাদের সঙ্গে দেখা করতে এসে এরশাদ বলেন, ‘গত পাঁচদিন ধরে শিক্ষকরা এখানে অনশন করছেন। তাদের পকেটে পয়সা নেই। তারা কীভাবে এখানে বেঁচে আছেন তা আমরা কেউ জানি না। এই শিক্ষকদের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি তাদের দাবি মেনে নেওয়ার জন্য।’

এরশাদ আরও বলেন, ‘নন-এমপিওভুক্ত শিক্ষকরা প্রায় বিনা বেতনেই কাজ করছেন। তারা কীভাবে কী খেয়ে বেঁচে আছেন তা কেউ দেখে না। বিশেষ দূত হিসেবে আমি শিক্ষকদের দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। প্রধানমন্ত্রী নিজেও যেহেতু একজন মা, আমি আশা করবো তিনি মায়ের দৃষ্টিতেই শিক্ষকদের সমস্যাগুলো দেখবেন।’

এ সময় তিনি সাংবাদিকদের নন-এমপিওভুক্ত শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরারও অনুরোধ করেন।

/এসআইএস/এসএম/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম