বিশ্ববিদ্যালয়গুলোকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান ইউজিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ১৭:০০আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৭:০০

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বস্তুনিষ্ঠতার সঙ্গে তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২২-২৩ অর্থবছরের তথ্য অধিকার আইন কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা ও ফিডব্যাক প্রদান সংক্রান্ত কর্মশালায় এ আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) ইউজিসিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, ‘অনেক সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের প্রতিবেদনের ওপর বিরাগভাজন হন। সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় উন্নয়নের তথ্য ও গবেষণা উন্নয়ন কর্মকাণ্ডের প্রকৃত তথ্য যথাযথভাবে তুলে না ধরে নেতিবাচক সব বিষয় নিয়ে প্রতিবেদন করে থাকে। প্রকৃতপক্ষে, যেকোনও প্রতিষ্ঠানের অসঙ্গতি তুলে ধরাই গণমাধ্যমের দায়িত্ব।’

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি অনন্য প্রতিষ্ঠান, অন্য যেকোনও প্রতিষ্ঠান থেকে এটি আলাদা। এখানে সবকিছু স্বচ্ছ ও নিয়মমাফিক হতে হয়। নির্দিষ্ট সময়ে আবেদনকারীকে তথ্য দিলে কোনও অসন্তুষ্টি থাকবে না। তথ্য অধিকার আইন তথ্য প্রাপ্তির একটি হাতিয়ার, এটি জনগণের তথ্যপ্রাপ্তি সহজলভ্য করেছে। সেবাপ্রত্যাশীদেরকে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।’

কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবু তাহের। এতে স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি’র জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন।

অধ্যাপক আবু তাহের বলেন, ‘তথ্য অধিকার আইনের কারণে জনগণের কাছে সরকার দায়বদ্ধ। তথ্য অধিকার আইন সময়োপযোগী আইন। তদন্তনাধীন ও ব্যক্তির সুরক্ষা নিশ্চিত ও কিছু ব্যতিক্রম বিষয় ছাড়া সব তথ্য দিতে হবে। এতে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সুনাম বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

ড. ফেরদৌস জামান বলেন, তথ্য অধিকার আইনের ফলে সরকারি তথ্যে জনগণের প্রবেশাধিকার নিশ্চিত হয়েছে। গোপনীয়তার সংস্কৃতি থেকে বের হয়ে তথ্য প্রদানে আন্তরিক হতে সকলকে তিনি আহ্বান জানান।

কর্মশালায় ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকার আইনের ফোকাল ও বিকল্প ফোকাল পয়েন্টরা অংশ নেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম