টাইমস হায়ার এডুকেশন ২০২৪

বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্বীকৃতি লাভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৩, ১৬:০৫আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৬:০৫

‘টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৪’-এ বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ১০৮টি দেশের ১ হাজার ৯০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউর অবস্থান ৮০০ থেকে ১০০০-এর মধ্যে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা ও গবেষণায় ক্রমাগত উন্নতির প্রতি এনএসইউর প্রচেষ্টার এই স্বীকৃতি টাইমস হায়ার এডুকেশনের ২০তম র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছে। সিডনিতে র‌্যাঙ্কিং উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, এই মাইলফলকটি আমাদের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায়, প্রশাসনের প্রচেষ্টা এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের অবিচল সমর্থনের প্রমাণ।

বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্বীকৃতি লাভ করায় আমরা তাদের স্বাগত জানাই। র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও আমরা তাদের ক্রমাগত অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করতে চায় না ইউজিসি 
হাজারীবাগে স্বামীর সঙ্গে অভিমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম