আসিফ মাহতাবের সঙ্গে নতুন চুক্তি করবে না ব্র্যাক ইউনিভাসিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ১৩:২৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫

‘ব্র্যাক ইউনিভার্সিটি সমকামিতার প্রচার ও প্রসারের সঙ্গে যুক্ত’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারের খণ্ডকালীন শিক্ষক হিসেবে আসিফ মাহতাব উৎস’র সঙ্গে নতুন চুক্তি করবে না বলেও জানানো হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিস অব কমিউনিকেশন্স থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতো ব্র্যাক ইউনিভার্সিটি সব মত ও আদর্শের জন্য সহনশীলতা-সম্মানের ভিত্তিতে গঠনমূলক আলোচনা, বিতর্ক ও পারস্পরিক মতবিনিময়ে বিশ্বাস করে। কিন্তু ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য আচরণ। ব্র্যাক ইউনিভার্সিটি এটাকে সমর্থন করে না। সম্প্রতি আসিফ মাহতাব উৎস বাংলাদেশ সরকারের প্রকাশিত সপ্তম শ্রেণির জাতীয় পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছিঁড়েছেন। পাবলিক ফোরামে অন্যদেরও একই কাজ করতে বলেছেন। ঘটনাটিকে ব্র্যাক ইউনিভার্সিটি ধ্বংসাত্মক কাজ বলে মনে করে। এ ধরনের অশিক্ষকসুলভ আচরণকে কোনোভাবেই সমর্থন করে না ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

বিবৃতিতে আরও বলা হয়, ব্যাক ইউনিভার্সিটি ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারের জন্য আসিফ মাহতাবকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নতুন চুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সেমিস্টারের প্রস্তুতিমূলক কাজে সময় ও প্রচেষ্টার জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হবে। ব্র্যাক ইউনিভার্সিটি সব ক্ষেত্রে দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের প্রচলিত বিধিবিধান মেনে চলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন- 

হেডলাইনের ওপর লালকালিতে যা লেখা সেটা কেটে ফেলা যায় কিনা দেখেন

‘শরীফা’ গল্পে বিভ্রান্তি থাকলে পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম