শিগগিরই প্রাথমিক শিক্ষক অনলাইন বদলি আবেদন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৪, ১৮:০৮আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৮:০৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি আবেদন শিগগিরই শুরু হতে যাচ্ছে। আর সে লক্ষ্যে শিক্ষকদের অনলাইন বদলির জন্য পদ ‘হোল্ড’ করা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতর দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম অতি শিগগিরই শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে তার জেলাধীন প্রতিটি উপজেলা/থানায় মামলাজনিত অথবা যৌক্তিক কারণে কোনও শিক্ষক পদ হোল্ড করার প্রয়োজন হলে তা দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, পদ একবার হোল্ড করা হলে তা বদলি চলাকালীন সময়ে পুনরায় সক্রিয় করার কোনও সুযোগ নেই। তাই শিক্ষকের কোনও পদ হোল্ড করার ক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে কোনও জটিলতার উদ্ভব হলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/উপজেলা শিক্ষা অফিসাররা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং কোনও ত্রুটি-বিচ্যুতি ও অনিয়মের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে অবহিত করা হয়।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী