গবেষণা সহযোগিতায় শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ১৭:৩৮আপডেট : ২১ মে ২০২৪, ১৭:৩৮

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর গবেষণাকর্ম এগিয়ে নিতে দেশের শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

মঙ্গলবার (২১ মে ২০২৪) ইউজিসির আয়োজনে দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কার্যক্রম পরিবীক্ষণ, ব্যবস্থাপনা এবং ২০২৪-২০২৫ অর্থবছরের খসড়া কর্মপরিকল্পনা পর্যালোচনা ও ফিডব্যাক প্রদান বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয় এবং করপোরেট হাউজগুলোর যৌথ উদ্যোগ ছাড়া শুধু সরকারি অর্থায়নে বৃহৎ গবেষণাকর্ম পরিচালনা করা সম্ভব নয়। দেশের শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে।

অধ্যাপক আলমগীর বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে হবে। ইউজিসি গবেষণা খাতে বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে বাজেট বরাদ্দ বাড়িয়েছে। তবে গবেষণায় চাহিদা অনুযায়ী এ বরাদ্দ যথেষ্ট নয়। তাই, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিল্প ও বাণিজ্য সমস্যার সমাধানে সরকারি সহায়তার পাশাপাশি দেশের শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে এগিয়ে আসাতে হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও গবেষণার জন্য দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান নিয়ে আসতে পারেন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিষয়ে অধ্যাপক আলমগীর বলেন, ‘এপিএ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ের অধীনে স্থায়ী এপিএ সেল গঠনের উদ্যোগ নিয়েছে ইউজিসি। এজন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ে জনবল অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের বিষয়গুলো এপিএ কার্যক্রমে যুক্ত করতে হবে।

এপিএ’র লক্ষ্য সুনির্দিষ্ট করা এবং এসব লক্ষ্য বাস্তবায়নে আন্তরিক হতে সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহ্বান জানান।

অধ্যাপক আলমগীর জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মদক্ষতা মূল্যায়ন করে গবেষণা খাতে বাজেট বাড়ানোর বিষয়টি ইউজিসি সক্রিয়ভাবে বিবেচনা করছে। হিট ও আইসিএসইটিপি প্রকল্পের মাধ্যমে পারফরমেন্সনির্ভর বাজেটের সূচনা করা হবে।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে কর্মশালায় ঢাকা ও ময়মনসিংহ অঞ্চেলের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির আহ্বায়ক, ফোকাল পয়েন্টসহ ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন ইউজিসির অতিরিক্ত পরিচালক ও এপিএর ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম