বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশন বাড়াতে চায় জাপান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৪, ২১:৩৭আপডেট : ০৯ জুন ২০২৪, ২১:৩৭

জাপানি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সংযোগ ও কোলাবরেশন বৃদ্ধিতে ইচ্ছুক জাপান সরকার। তাছাড়া ম্যানুফ্যাকচার সেক্টরে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায় দেশটি।

রবিবার (৯ জুন) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের মাঝে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি।

শিক্ষামন্ত্রী জানান, জাপানে রোবোটিক্স ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যেসব চাকরির সৃষ্টি হচ্ছে সেসব ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের পুনরায় প্রশিক্ষণ দিয়ে জাপানের শিল্প কারখানায় নিয়োগ দিতেও আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি।

এই সময় শিক্ষামন্ত্রী তথ্যপ্রযুক্তি এবং টেকনিকাল ও ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে শিক্ষার সব ক্ষেত্রে জাপান সরকারের যেকোনও উদ্যোগকে সহযোগিতার আশ্বাস দেন। 

বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলোয় জাপানিজ ল্যাগুয়েজ শেখানো এবং জাপানের প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষক এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম