মাদ্রাসাশিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষ করার নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৪, ২১:৩৮আপডেট : ২৪ জুন ২০২৪, ২১:৩৮

মাদ্রাসাশিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষতা অর্জন করানোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ।

সোমবার (২৪ জুন) বিকালে ব্ংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেন তিনি।

২০২৫-২০২৪ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মুক্তিযুদ্ধবিষয়ক অনলাইনভিত্তিক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. ফরিদ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) ড. শাহনওয়াজ দিলরুবা খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ বোর্ডের রেজিস্ট্রার ও টিম লিডার এপিএ অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ বোর্ডের শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শাহ্ আলমগীর।

ড. ফরিদ উদ্দিন আহমদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যেসব মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়, তাদের নিয়ে ডাটাবেস তৈরি করে ব্যাপক পরিসরে প্রচার করা যেতে পারে।’

মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষতা অর্জন ও ইসলামি মূল্যবোধ তৈরির পরামর্শ দেন সচিব। 

অনুষ্ঠান সভাপতি প্রফেসর মুহাম্মদ শাহ্ আলমগীর বিজয়ীদের কৃতিত্বের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ‘ক’ বিভাগ থেকে তিন জন ও ‘খ’ বিভাগ থেকে তিন জন মোট ছয় জন বিজয়ী, তাদের অভিভাবক ও সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানরা অংশ নেন।

‘ক’ বিভাগের রচনার শিরোনাম ছিল ‘কিশোরের চোখে মহান মুক্তিযুদ্ধ’ ও ‘খ’ বিভাগের রচনার শিরোনাম ছিল ‘দেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন’। ‘ক’ বিভাগের রচনার মাধ্যম বাংলা ও ‘খ’ বিভাগের রানার মাধ্যম ছিল আরবি।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম