এইচএসসি পরীক্ষা শুরু আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৪, ১৮:৫৮আপডেট : ৩০ জুন ২০২৪, ১৮:২৭

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রবিবার (৩০ জুন)। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, সিলেট বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। আগামী ৯ জুলাই থেকে এসব বোর্ডের পরীক্ষা শুরু হবে। শনিবার (২৯ জুন) আন্তঃশিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টা ও প্রশ্নফাঁস ঠেকাতে শনিবার (২৯ জুন) থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

দেশের ১১টি বোর্ডের অধীনে এবার ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। এসব পরীক্ষার্থী ৯ হাজার ৪৬৩টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। 

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি, আর মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষার্থী ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার জন এবং ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন জন। এসব পরীক্ষার্থী ৪ হাজার ৮৭০টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭২৫টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডর অধীনে আলীম পরীক্ষায় পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৮৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৪৮৪ জন। এসব পরীক্ষার্থী ২ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠান থেকে ৪৫২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।  কাগিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নেবেন মোট ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯ জন এবং ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন। তারা ১ হাজার ৯০৮টি প্রতিষ্ঠান থেকে ৭০৭টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন।

তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, সিলেট বিভাগের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা ৩০ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। ৯ জুলাই থেকে শুরু হওয়া এই পরীক্ষার সময় সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সন্তান-স্বজনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক