‘ছাগলকাণ্ডের’ মতো সন্তানদের ভোগবাদী না বানানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৪, ১৮:৩২আপডেট : ০৩ জুলাই ২০২৪, ২০:০৮

ছেলেমেয়েদের মধ্যে ‘ছাগলকাণ্ডের’ মতো ভোগবাদী মানসিকতা তৈরি না করতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, গাড়ি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা শুধু অর্থবিত্ত দেখানোর বিষয় নয়। আমি এই ব্র্যান্ডের গাড়িতে, তুমি ওই ব্র্যান্ডের গাড়িতে চড়ো তা নয়। গাড়ির যে বাস্তব ব্যবহার তা সন্তানদের শেখাতে হবে। ছাগলকাণ্ডের মতো দামি ছাগল কিনে আমি জানান দেবো আমার পকেট ভর্তি পয়সা, দামি গাড়ি কিনে দামি ব্র্যান্ডের সন্তান, সেদিকে যেন ঝুঁকে না পড়ে শিক্ষার্থীরা। ভোগবাদী মানসিকতা থেকে তাকে পরিত্রাণ দিতে হবে। যদি শিক্ষার্থী কাছাকাছি থাকে তাহলে তাদের হেঁটেই বিদ্যালয়ে যেতে হবে, প্রয়োজনে বাবা-মাসহ।

বুধবার (৩ জুলাই) রাজধানীর বনানী বিদ্যানিকেতনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সম্মিলিত স্কুল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব পরামর্শ ও নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এই উদ্যোগে সহায়তা করছে। 

তিনি বলেন, অভিভাবক হিসেবে আমরাই শিক্ষার্থীদের মধ্যে ভোগবাদী মনোবৃত্তি তৈরি করছি। এই মানসিকতা থেকে শিক্ষার্থীদের পরিত্রাণ দিতে হবে।

যেসব প্রতিষ্ঠানের আয় বেশি সেসব প্রতিষ্ঠানকে দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ানোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। শহরাঞ্চলের যে সব শিক্ষার্থী পারিবারিক নানান কারণে ফি দিতে পারে না, তাদের বিনামূল্যে পড়ালেখার ‍সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

রাজধানীতে স্কুল বাস সার্ভিস চালুর নির্দেশনা দিয়ে বিআরটিএ’র চেয়ারম্যানকে উদ্দেশ করে শিক্ষামন্ত্রী বলেন, চেয়ারম্যান এখানে রয়েছেন, গ্রুপভিত্তিক রুট চালু করা যায় কিনা? ভর্তির নিয়মে ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করা রয়েছে। এক এলাকার শিক্ষার্থীকে আলাদা জায়গায় যেতে হবে না। কাছাকাছি রুটগুলো পরিচালনা করতে হবে।

সিটি করবোপরেশননকে অন্য এলাকাগুলোতেও স্কুল বাস সার্ভিস চালুর অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বাস ব্যবহারে বাধ্য করতে হবে। সবাই গাড়ি নিয়ে বিদ্যালয়ে আসছে। কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে। প্রতিষ্ঠানগুলো নিজেরা যদি ট্রান্সপোর্ট ব্যবস্থা না করতে পারে, তাহলে কিন্তু সে অর্থে সমস্যার সমাধান হবে না।

তিনি আরও বলেন, স্কুল কর্তৃপক্ষ যেন শিক্ষার্থীদের দিয়ে স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করায়। আমি অভিজাত এলাকায় থাকি, এরকম মানসিকতা যদি হয় তাহলে তাদের বিপদের মধ্যে ফেলছি, তাদের ভবিষ্যৎ ধ্বংস করছি। মানসিকতা হবে উন্নত, অভিজাত নয়। নিজের কাজ নিজেই করবো, নিজেরা যে টয়লেট ব্যবহার করি সেটা নিজেরা পরিষ্কার করবো, ক্লাসরুম পরিষ্কার করবো। সবাইকে সম্মান, শ্রদ্ধা করা শেখানো, নিজের কাজ নিজে করা, এটা উন্নত বিশ্বে কারিকুলামের অংশ। শিক্ষার্থীদের মধ্যে যদি সেটা তৈরি হয় তাহলে গাড়ির মধ্য থেকে প্লাস্টিকের বোতল রাস্তায় ছুড়ে মারবে না।

শহরের অন্যান্য বিদ্যালয়গুলোতেও বাস সার্ভিস বাস্তবায়নের পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সব বিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে নিবন্ধন নিয়েই পরিচালিত হচ্ছে, সেটা অভিজাত বিদ্যালয় হলেও। শুধু ভাড়া করা ভবন দিয়ে বছরের পর বছর একটি বিদ্যালয় পরিচালনা করবেন, আর আর যারা সেই বিদ্যালয়ের মালিক তারা সেখান থেকে শুধু লাভ নিতেই থাকবেন?  আবাসিক ভবন কনভার্ট করে সেখানে আজীবন থেকে যাবো, বিদ্যালয়ের যে সারপ্লাস হবে বিদ্যালয়ের যে উদ্যোক্তা আছি তারা পকেটে করে নিয়ে যাবো, সেই অরজকতা চলতে দিতে পারি না।

শিক্ষামন্ত্রী বলেন, ইংরেজি মাধ্যম অনেক স্কুলে অনেক শিক্ষক অভিযোগ করেন, বেতন কম। আমরা দেখেছি, সেখানে প্রাইমারি স্কুলের চেয়ে বেতন কম। শিক্ষকরা কোচিং করিয়ে জীবন চালান। সে ক্ষেত্রে আমাদের সন্তানদের জন্য কাছ থেকে নেওয়া হাজার হাজার টাকা, প্রতি মাসে ২০ হাজার টাকা কোথায় যাচ্ছে?

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম