সম্মানীর টাকা নিয়ে প্রতারণা, ফেলোদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৪, ১৮:৪২আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৮:৪২

প্রতারণা থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ফেলোশিপ পাওয়া গবেষকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফেলোদের সতর্ক করে ইউজিসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসির ফেলোশিপ পাওয়া গবেষকদের সম্মানী দ্রুত ছাড়ের বিষয়ে কমিশনের মিথ্যা পরিচয় দিয়ে বিকাশ নম্বর চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক গবেষক। এটি সংঘবদ্ধ কোনও প্রতারক চক্রের কাজ বলে মনে করে কমিশন। বিষয়টি ইউজিসি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেলোদের সম্মানী নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে ইউজিসি থেকে পাঠানো হয়ে থাকে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর ফেলোদের অনুকূলে অফিস আদেশ জারির পর বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গবেষকরা অর্থ উত্তোলন করে থাকেন। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছে ইউজিসি।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম