মূল্যায়ন নির্দেশিকা ছড়িয়ে দুই প্রধান শিক্ষক এমপিও হারাচ্ছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুলাই ২০২৪, ১৯:৪০আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৯:৪০

মাধ্যমিক পর্যায়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় দুই প্রধান শিক্ষক এমপিও হারাতে যাচ্ছেন। তারা হলেন— পটুয়াখালী সদর উপজেলার ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সম্প্রতি মূল্যায়নের আগের রাতে মূল্যায়ন নির্দেশনা সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে গত ৬ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর দুই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ জারি করে। কারণ দর্শাতে তিন কার্যদিবস সময় দেওয়া হয়।

নোটিশে জানানো হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে দেওয়া ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ‘ডিজিটাল প্রযুক্তি’ বিষয়ের মূল্যায়ন নির্দেশনা বা প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে।   

নোটিশে বলা হয়, সরকারি নির্দেশনা অমান্য করায় কেন আপনার বিরুদ্ধে জনবল কাঠামো অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শাতে আগামী তিন কর্মদিবসের মধ্যে অনুরোধ করা হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে শোকজ করা হয়েছিল। আজ তিন কর্মদিবস শেষ হচ্ছে। পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, বিধি অনুযায়ী যথোপযুক্ত জবাব দিতে না পারলে এই দুই প্রধান শিক্ষকের এমপিও স্থগিত করার বিধান রয়েছে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক