পিএইচডি’র জন্য গুণগত শিক্ষার প্রস্তুতি বিশ্ববিদ্যালয়গুলোর আছে: ড. কামরুল আহসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৪, ১৬:৪০আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৩:২১

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো পিএইচডি চালু করতে পারবে কি পারবে না যখন প্রশ্ন উঠেছে, তার আগেই কিন্তু গুণগত শিক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো প্রস্তুতি নিয়ে রেখেছে।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে অনুষ্ঠিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির নীতিমালা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সোমবার (১৫ জুলাই) বিকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে শুরু হয় বাংলা ট্রিবিউনের এই আয়োজন। এতে সভাপতিত্ব করছেন বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।

অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে আমাদের গুণগত শিক্ষার প্রক্রিয়া যে চলমান এবং এই শিক্ষা প্রক্রিয়ার জন্য আমরা বিভিন্ন বিভাগে যে আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্স লেভেলে যে প্রোগ্রামগুলো পরিচালনা করছি, তার জন্য বেশ কিছু শর্ত পূরণ করছি। এই শর্ত পূরণের মাধ্যমেই একরকম নীরবেই বেশ কিছু প্রস্তুতি হয়েই আছে।’

তিনি আরও বলেন, ‘প্রস্তুতির ক্ষেত্রে তিনটি বিষয়কে আমরা স্টেকহোল্ডার বলি। একটি হচ্ছে শিক্ষক, পিএইচডি কারা দেবেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী দেবেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকেই আমরা ধীরে ধীরে শিক্ষকদের গড়ে তুলছি। এখানে অংশগ্রহণ যারা করবেন, তাদের একটি অংশ হচ্ছে ছাত্র। তাদেরকে তো আমরা পোস্ট-গ্র্যাজুয়েট পর্যন্ত শিক্ষা দিচ্ছি। পোস্ট-গ্র্যাজুয়েট পর্যন্ত আমরা যে মাস্টার্স, এম.ফিল দিচ্ছি—এটি পিএইচডির জন্য প্রস্তুতি। বিদেশে যারা পিএইচডি করতে যাচ্ছেন, তাদের প্রত্যেককেই মাস্টার্স, এম.ফিল করতে হচ্ছে। আমরা যে মাস্টার্স প্রোগ্রাম চালাচ্ছি ইউজিসির অনুমতি নিয়ে, সেটির ভিশন-মিশন কিন্তু একটাই যে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারবো। শুধু কোয়ালিটি পিএইচডি না, কোয়ালিটি রিসার্চ প্রয়োজন আছে। আমাদের মানসম্পন্ন জ্ঞানের জন্য গবেষণার প্রয়োজন আছে।’       

বাংলা ট্রিবিউনের নগর সম্পাদক উদিসা ইসলামের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত আছেন— বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক নিয়াজ আহমদ খান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া,  ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব খান।

সেমিনারটি বাংলা ট্রিবিউনের অফিসিয়াল পেইজে এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

ছবি: সাজ্জাদ হোসেন

আরও পড়ুন:

পিএইচডি চালুতে সবার সামর্থ্য এক না: অধ্যাপক ইমরান রহমান

/এসও/এসএমএ/এমওএফ/
সম্পর্কিত
ইউল্যাবকে ভবিষ্যৎমুখী করে গড়ার প্রত্যয়ে ‘ফ্যাকাল্টি রিট্রিট ২০২৬’
ইউল্যাবের ১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় সম্মেলন অনুষ্ঠিত
চীনের জিয়াংসি ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিক সহযোগিতায় ইউল্যাবের চুক্তি
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন