ইউজিসি’র নতুন সচিব ড. ফখরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৪, ১৭:৩০আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৭:৩০

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামকে সচিব পদে বদলি করা হয়েছে। আর সচিব ড. ফেরদৌস জামানকে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার (১১ আগস্ট) এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

ড. মো. ফখরুল ইসলাম সচিব হিসেবে রবিবার (১১ আগস্ট) ইউজিসিতে যোগদান করেন।

উল্লেখ্য, ড. মো. ফখরুল ইসলাম কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফখরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩টি।

তিনি এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিংগাপুর) এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ নেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম