বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা: নতুনদের ক্লাস শুরু ১ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৪, ১২:৪৮আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৯:৩০

গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এর আগে তৃতীয় পর্যায়ের মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী ১৯ ও ২০ আগস্ট সশরীরে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে।

শনিবার (১৭ আগস্ট) প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে গত ১৬ আগস্ট অনলাইন প্ল্যাটফর্ম জুমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার শুরুতে সর্বসম্মতিক্রমে সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী শহিদ হয়েছেন, তাদের রুহের মাহফিরাত কামনা করা হয়। একইসঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এখনও পর্যন্ত যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের আশু সুস্থতা কামনা করা হয়।

গত ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।

গত ১৪ আগস্ট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখার স্বার্থে গুচ্ছ ভর্তি পরীক্ষার অবশিষ্ট কার্যক্রম অতি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। এরই পরিপ্রেক্ষিতে জিএসটির সমন্বিত ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, তৃতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ১৯ সোমবার দুপুর ১২টা থেকে ২০ আগস্ট মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জিএসটির ওয়েবসাইটে তাদের স্ব স্ব আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে অনলাইনে ৫০০০ টাকা পরিশোধ করে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। 

পরবর্তী সময়ে দাফতরিক ও অ্যাকাডেমিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় মূল কাগজপত্র ও চূড়ান্ত ভর্তির অবশিষ্ট ফিস জমা নিয়ে শিক্ষার্থীদের চূড়ান্তভাবে ভর্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম