এইচএসসি পরীক্ষা বাতিলই থাকবে, মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ১৮:১১আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৮:২০

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে। তবে কীভাবে মূল্যায়ন হবে তার সিদ্ধান্ত হয়নি। বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের একটি অংশ পরীক্ষা নেওয়ার দাবি জানান।

শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষার বিষয়ে আন্তশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটি বহাল থাকছে।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘এখন এইচএসসি পরীক্ষা নেওয়া হলে নিরাপদ পরিস্থিতি বহাল থাকবে কিনা, প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করা যাবে কিনা, তাছাড়া এ পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ রয়েছে। সব মিলিয়ে পরীক্ষার পক্ষে-বিপক্ষে যুক্তি আছে। চেয়েছিলাম আরও বিশ্লেষণ করতে। কিন্তু আপনারা জানেন, যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত।’

পরীক্ষার ফল কীভাবে দেওয়া হবে সে বিষয়ে উপদেষ্টা বলেন, ‘একটা রক্ষাকবচ আমার কাছে মনে হয়েছে, এসব পরীক্ষার্থী পুরো বছর পরীক্ষা দিয়েছে, টেস্ট-প্রিটেস্ট দিয়েছে। আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করবো, তারা যেন শিক্ষার্থীদের সব বিষয়ের সব মূল্যায়নপত্র দেয়।’

মূল্যায়ন বিষয়ে তিনি বলেন, ‘আমাদের এক্সপার্টরা আছেন, তারা ভাবছেন। শিক্ষা বোর্ডগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা।’

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক