প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৪, ১৬:০৪আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৯:৪৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তিযোদ্ধা কোটায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে চাকরি পাওয়াদের তথ্য চেয়েছে সরকার। রবিবার (২৫ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ নির্দেশনা দেয়।

এর আগে গত ২২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতর, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) এর মহাপরিচালক এবং শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে এ পর্যন্ত মুক্তিযুদ্ধ কোটায় নিয়োগ পাওয়া জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঁচ কর্মদিসের মধ্যে চাওয়া হয়।

এরপর গত ২৫ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদফতর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে আগামী ২৮ আগস্টের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য চেয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদের কাছে তথ্য চেয়েছেন। 

গত ২৫ আগস্টের প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস আদেশে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়ে এখনও কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক অনুযায়ী তথ্য আগামী ২৮ আগস্ট দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। আদেশে বলা হয়, বিষয়টি অতীব জরুরি।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম