জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৪, ০২:৪০ আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০২:৪০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নির্যাতনের প্রতিবাদ ও নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মিছিল শুরু হয়। এটি কয়েকটি সড়ক ঘুরে ক্যাম্পাসের বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে হলে ফেরার পথে খালেদা জিয়া হল-সংলগ্ন রাস্তায় এক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হন। ঘটনার দুদিন পরও জড়িত ব্যক্তিদের এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি। আজকের সমাবেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসের রাস্তাগুলোয় পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন, গুরুত্বপূর্ণ ফটক ও পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, ‘২৫ আগস্ট আমাদের এক ছোট বোন হলে যাওয়ার পথে নিপীড়নের শিকার হয়েছে। আমাদের নিরাপত্তাব্যবস্থা কতটা দুর্বল হলে হলের রাস্তায় এমন ঘটনা ঘটতে পারে! নিপীড়কদের চিহ্নিত করার জন্য প্রান্তিক গেটে গেলে সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়নি। ২০ মাইল এলাকার গেটগুলোয় নিরাপত্তাকর্মী ছিলেন না। ভুক্তভোগী ছাত্রী ফেসবুকে পোস্ট করার পর জানতে পেরেছেন, গত সপ্তাহেও একজন এ রকম যৌন হয়রানির শিকার হয়েছেন। এপ্রিলেও এমন ঘটনা ঘটেছে। ছাত্রীরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছেন।’ 

/এএম/এস/
সম্পর্কিত
সরকার জায়গাটা সুন্দর করে গড়ে তুলেছে, ধরে রাখার দায়িত্ব এলাকাবাসীর: প্রধানমন্ত্রী
সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
ভবনে আগুন-লুটপাট-সংঘর্ষে রণক্ষেত্র ফ্রান্স: গ্রেফতার ১২০০-এর বেশি
সর্বশেষ খবর
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক