জনগণকে সেবা দেওয়া সরকারি কর্মচারীদের মূল কাজ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯

জনগণকে সেবা দেওয়া সরকারি কর্মচারীদের মূল কাজ বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘সেবা জনগণের প্রাপ্য, কোনও করুণা নয়।’

বুধবার (৪ সেপ্টেম্বর) সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সরকারি কর্মচারীদের মূল কাজ হলো জনগণকে সেবা দেওয়া। উদাহরণস্বরূপ বলা যায়, কৃষি বিভাগ কৃষকদের, মৎস বিভাগ মৎসজীবীদের যেমন সাহায্য করবে তেমনই পুলিশ বিভাগ পুলিশি বিষয়ে জনগণকে সহায়তা করবে। সব ক্ষেত্রে কর্মচারীদের জবাবদিহি থাকতে হবে। একইসঙ্গে দায়িত্বশীলতারও পরিচয়ও দিতে হবে তাদের।’

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সরকারি চাকরিজীবীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তুলতে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘জনগণকে সেবাদানে পারদর্শিতা ও আন্তরিকতা হবে একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি। ধর্ম, লিঙ্গ, ধনী-দরিদ্র ভেদাভেদ না করে সব নাগরিককে সমভাবে সেবা দেওয়ার মানসিকতা লালন করতে হবে মনেপ্রাণে। এ কথা ভুলে গেলে চলবে না, জনগণকে তাদের প্রাপ্য সেবা দেওয়া কোনও করুণা নয়।’

উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। সে যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার। নিকট অতীতের সুশাসনের অভাবজনিত কারণে এ চলার পথ কাঁটাযুক্ত। সুচিন্তিত ও সুপরিকল্পিত পদক্ষেপ ও কর্মসূচি ছাড়া গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের সামনে ভিন্ন কোনও পথ নেই। এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে প্রয়োজন প্রশিক্ষিত সরকারি কর্মচারী। ছাত্র-জনতার অপরিমেয় আত্মত্যাগের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা, তা অবশ্যই পূরণ করতে হবে।’

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সামগ্রিক মূল্যায়নে প্রথম থেকে বিশতম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিসিএস ৩৫ থেকে ৪০তম ব্যাচের বিভিন্ন ক্যাডারের ৩৫৪ জন কর্মকর্তা ৯ মার্চ ২০২৪ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসব্যাপী এ প্রশিক্ষণ এ অংশ নেন।

/এসএমএ/আরাকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক