মাদ্রাসা অধিদফতরের নামে টাকা হাতিয়ে নিচ্ছে ‘প্রতারক চক্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৬

মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ বরাদ্দ, শিক্ষক-কর্মকর্তা-কর্চারীদের উচ্চতর স্কেল প্রদান ও পদোন্নতিসহ বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করছে প্রতারক চক্র। এই চক্রের কাছ থেকে সতর্ক থাকতে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা অধিদফতর। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জরুরি বিজ্ঞপ্তিটি জারি করা হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন প্রকার প্রতারক চক্র বা ব্যক্তি সরাসরি মাদ্রাসা শিক্ষা অধিদফতর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তির এমপিওভুক্তি, এমপিওভুক্ত মাদ্রাসায় বিশেষ বরাদ্দ প্রদান, উচ্চতর স্কেল প্রদান, পদোন্নতিসহ বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার নাম করে বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া ডিজি প্রতিনিধি মনোনয়নে সহযোগিতা, এমপিও শিটে নাম, পদবি, জন্ম তারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন, ইনডেক্স প্রদান, ইনডেক্স কর্তনসহ অধিদফতরের বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস বা প্রলোভন দেখিয়ে মাদ্রাসায় ফোন, ইমেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএমএস, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মাধ্যমে টাকা দাবি করছে। ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের বিভিন্ন কর্মকর্তার নামে একাধিক প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কর্মকর্তাদের ছবি ব্যবহার করে টাকা হাতিয়ে নিয়েছে বলে কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরে কোনও কাজে টাকা দেওয়ার প্রয়োজন নেই। মাদ্রাসা শিক্ষা অধিদফতর সুনির্দিষ্ট বিধিবিধানের ভিত্তিতে সেবা দিয়ে থাকে। অর্থের বিনিময়ে বা উপহারের বিনিময়ে কোনও কিছুই হওয়ার সুযোগ নেই। অধিদফতরের কার্যক্রম নিয়মিত ওয়েবসাইটে হালনাগাদ করা হয়ে থাকে। যে সমস্ত ফোন নম্বর দিয়ে বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনও মাধ্যমে ফোন করে অর্থ দাবি করে সে সমস্ত নম্বর চিহ্নিত করার জন্য প্রতিষ্ঠানপ্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের মাদ্রাসা শিক্ষা অধিদফতরকে অবহিত করা প্রয়োজন।

এমতাবস্থায় এ ধরনের প্রতারক চক্র বা ব্যক্তি বা মাদ্রাসা শিক্ষা অধিদফতর ও মাদ্রাসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কথিত কর্মকর্তা কর্তৃক ই-মেইল, এসএমএস, ফোন, চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে কোনও অর্থ, উপহার না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। কেউ কোনও ধরনের সুবিধা বা অর্থ দাবি করলেই বুঝতে হবে এটা প্রতারক চক্রের কাজ। এক্ষেত্রে সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানোসহ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম