প্রাথমিকের ডিজির অপসারণ দাবিতে উত্তাল অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৯

সহকর্মীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অনিয়মে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আব্দুস সামাদের অপসারণের দাবিতে দশম দিনের মতো বিক্ষোভ সমাবেশে উত্তাল হয়ে উঠেছে অধিদফতর অঙ্গন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে অংশ নেন। ডিজির অপসারণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

সমাবেশে অংশ নেওয়া বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বলেন, প্রাথমিক শিক্ষা সম্পর্কে ন্যূনতম কোনও ধারণা না থাকা এই কর্মকর্তাকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই কর্মকর্তা অধিদফতরের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে তাকে প্রাথমিক শিক্ষার মহাপরিচালকের মতো একটি গুরুত্বপূর্ণ পদ থেকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে। মহাপরিচালককে অপসারণ করে একজন শিক্ষাবান্ধব ও অভিজ্ঞ কর্মকর্তাকে পদায়নের দাবি জানান আন্দোলনকারীরা।

সমাবেশে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার দায়িত্ব গ্রহণের পর ২০ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদফতরে আসেন এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। কিন্তু সভায় মহাপরিচালক তার নির্বাচিত কিছু ব্যক্তিকে নিয়ে গোপনে সব আয়োজন শেষ করেন। এছাড়া সভায় তিনি তার পছন্দের মাত্র ছয় জন ব্যক্তিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

এই ঘটনার পর মহাপরিচালকের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তোলেন কর্মকর্তা-কর্মচারীরা।

বিতর্কিত, পদলোভী কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে আব্দুস সামাদ মহাপরিচালক পদ ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন কর্মকর্তারা।

নতুন কর্মসূচি ঘোষণা করে প্রধান আন্দোলন সমন্বয়ক মো. আব্দুর রজ্জোক সিদ্দিকী বলনে, ‘আজকের মধ্যে অপসারণ না হলে ৮ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয় ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরসহ মাঠ পর্যায়ের সব দফতরে মহাপরিচালকে অপসারণের দাবিতে ব্যানার টানানো হবে। ওইদিন এক ঘণ্টার কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে।’

সমাবেশে অধদিফতরের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা ও কর্মচারী মহাপরিচালকের অপসারণ চেয়ে বক্তব্য রাখেন। তারা হলেন পরিচালক নাসিমা বেগম, উপ-পরিচালক আলেয়া ফরেদৌসী, উপ-পরিচালক আব্দুল আলীম, উপ-পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক এনামুল হক, সুপারিনটেনডেন্ট মো. আব্দুস সেলিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম তকিবুল ইসলাম।

কর্মচারী সমিতির পক্ষ থেকে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক খায়ের আহমদ মজুমদার, সমিতির নেতা মো. আব্দুল হালিম ও শফিকুল ইসলাম প্রমুখ।

গত ২৭ আগস্ট থেকে মহাপরিচালকের পদত্যাগের দাবিতে আন্দোলন-কর্মসূচি শুরু হয়েছে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি