৪৩তম বিসিএস থেকে মাধ্যমিকে ১৩৮ শিক্ষক নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৬

৪৩তম বিসিএস থেকে ১৩৮ জনকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞান, বাংলা, ভূগোল ও ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নিয়োগ ও পদায়নের আদেশ জারি করে।

আদেশে প্রার্থীদের দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়।

আলাদা আদেশে ভুগোল বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে পদে ৪৯ জন, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ করেছে ৩৪ জন, ভূগোল বিষয়ের সহকারী শিক্ষক পদে ৪০ জন এবং ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক পদে ১৫ জন নিয়োগ পেয়েছেন।

নিয়োগ আদেশে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৩৮ জন প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার) অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও পদায়ন করা হলো।

আগামী ৭ অক্টোবর সকাল ৯টায় নিয়োগপ্রাপ্তদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সরকারি মাধ্যমিক শাখায় আবশ্যিকভাবে যোগদান করতে হবে। অন্যথায় যোগদানে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তাদের নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক