ব্রিটিশ কাউন্সিলের ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ০০:০১আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০০:০১

‘ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলস প্রিন্সিপালস, মিট ২০২৪’ ১৮৩টি পার্টনার স্কুলের ২৫০ জন স্কুল লিডারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্রিটিশ কাউন্সিল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। 

এতে বলা হয়, রবিবার (২৯ সেপ্টেম্বর) স্কুল প্রিন্সিপালদের সঙ্গে মতবিনিময়, অভিজ্ঞতা আদান-প্রদান, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ও সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ কাউন্সিলের ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস মিট, ২০২৪’।

বার্ষিক এ আয়োজনে দেশের বিভিন্ন স্কুলের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠান চলাকালে, ফলপ্রসূ পরীক্ষা ব্যবস্থাপনা এবং স্কুলগুলোকে বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ দেওয়ার মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলোর সঙ্গে অংশীদারত্বের সুফল নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্কুলের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং এবং অংশীদারত্ব বাড়ানোর সুযোগ পান। অনুষ্ঠানে ১৮৩টি পার্টনার স্কুল থেকে প্রায় ২৫০ জন স্কুল লিডার অংশ নেন।

ব্রিটিশ কাউন্সিলের ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘আড়াই শ জনেরও বেশি স্কুল লিডারকে এ প্ল্যাটফর্মে একত্রিত করতে পেরে আমরা গর্বিত। এ প্ল্যাটফর্ম আমাদের সবাইকে নেটওয়ার্কিং, নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি এবং একে অপরের কাছ থেকে জানার ও শেখার সুযোগ করে দিয়েছে। ইওর ওয়ার্ল্ড কম্পিটিশনের বিজয়ী এবং যারা ব্রিটিশ কাউন্সিল অ্যাকশন রিসার্চ গ্রান্ট ২০২৩-২৪ লাভ করেছেন, অসামান্য সাফল্য অর্জনের জন্য তাদের অভিনন্দন।

অনুষ্ঠান চলাকালে ‘ইওর ওয়ার্ল্ড ভিডিও কম্পিটিশন ২০২৩-২৪’ এবং ‘পার্টনার স্কুল অ্যাকশন রিসার্চ প্রোগ্রাম’র বিজয়ীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। ‘ইওর ওয়ার্ল্ড ভিডিও কম্পিটিশন ২০২৩-২৪’-এর ৭৩ জন অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বছর পার্টনার স্কুলগুলোর ১৫ জন গবেষক এ গ্রান্ট জিতেছেন, যার মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে দু’জন। এরা হলেন, বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ মো. মুরশিদুল ইসলাম এবং সিলেট ইন্টারন্যাশনাল স্কুলের ফাহমিদা শারমিন।

অনুষ্ঠানে বিশিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেলের নেপাল ও বাংলাদেশ রিজিওনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বিন কুদ্দুস, পিয়ারসন এডেক্সেল বাংলাদেশের কাস্টমার সার্ভিস অ্যান্ড অপারেশনস অফিসার সামিন ইয়াসির হক এবং এইচএসবিসি’র প্রতিনিধি।

সমাপনী বক্তব্য বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম